1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 8:57 am

লাখাইয়ে বিশ্ব ভোক্তা অধিকার দিবস উদযাপিত

Reporter
  • Updated Saturday, March 16, 2024
  • 149

কামরুল হাসান সুজন, লাখাই : লাখাইয়ে বিশ্ব ভোক্তা অধিকার দিবস-২০২৪ উদযাপন উপলক্ষে আলোচনা সভা উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিদা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। গতকাল শুক্রবার (১৫ মার্চ) দুপুর ১১ ঘটিকায় উপজেলা প্রশাসন এর আয়োজিত আলোচনা সভা ‘স্মার্ট বাংলাদেশ গড়ি, ভোক্তার স্বার্থে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করি’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট মুশফিউল আলম আজাদ, বিশেষ অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম আলম ও মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া বেগম।
সহকারী কমিশনার (ভূমি) মাসুদুর রহমান এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় আলোচনা সভার শুরুতে পবিত্র কোরআান থেকে তেলওয়াত করেন বীর মুক্তিযোদ্ধা তাজুল ইসলাম, গীতা থেকে পাঠ করেন বীর মুক্তিযোদ্ধা কেশব চন্দ্র রায়।
আলোচনায় অংশ নেন লাখাই প্রেসক্লাব সাধারণ সম্পাদক মোঃ বাহার উদ্দিন, বামৈ বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি শেখ মোহাম্মদ ফরি কেশব চন্দ্র রায়, লাখাই বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি মোঃ মজিবুর রহমান, লাখাই প্রেসক্লাব এর সিনিয়র সহসভাপতি এম এ ওয়াহেদ।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD