1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 9:35 am

বাহুবলে দুলাভাইয়ের কুড়ালের আঘাতে শ্যালক নিহত

Reporter
  • Updated Monday, March 18, 2024
  • 156

জুবায়ের আহমেদ, বাহুবল : বাহুবল উপজেলার রশিদপুর চা-বাগানে ভাত খাওয়া নিয়ে কথাকাটাকাটির জেরে কুড়ালের আঘাতে শ্যালক সম্রাট তাতী (২৮) নিহত হয়েছে। নিহত সম্রাট তাতী ওই চা বাগানের একই মহল্লার বাসিন্দা মানিক তাতীর ছেলে। শনিবার (১৬ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের রশিদপুরে এ হত্যাকান্ডের ঘটনা ঘটে।
নিহত সম্রাট তাতীর পিতা মানিক তাতী জানান, রাত ১১টার দিকে সম্রাট তাতী ভাত খেতে বসে। এসময় ভাত খাওয়া নিয়ে সম্রাট তাঁতীর সাথে তার পিসা দুর্লব চাষার কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে দুর্লব চাষা উত্তেজিত হয়ে কুড়াল দিয়ে সম্রাটকে আঘাত করলে সে গুরুতর আহত হয়, মুমূর্ষু অবস্থায় তাৎক্ষণিক তাকে উদ্ধার করে হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে রাত ১২ টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে জানতে চাইলে বাগান পঞ্চায়েত কমিটির সভাপতি নিপেণ চাষা বলেন, সম্রাট তাতী অত্যন্ত নম্র এবং ভদ্র একটি ছেলে, ভাত খাওয়া নিয়ে দুর্লব চাষা তাকে কুড়াল দিয়ে কুপিয়ে ক্ষত-বিক্ষত করেছে,আমরা হত্যাকারীর দুর্লব চাষার দৃষ্টান্তমূলক শাস্তি ফাঁসি চাই।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD