1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 11:43 am

পুলিশের দায়েরকৃত বিস্ফোরক মামলায় যুবদল-ছাত্রদলের চার নেতা কারাগারে

Reporter
  • Updated Tuesday, March 19, 2024
  • 151

জুয়েল চৌধুরী : মামলায় জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদকসহ ৪ জনের জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠিয়েছে আদালত। গতকাল সোমবার দুপুরে হবিগঞ্জ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোহাম্মদ হারুন-উর রশীদের আদালতের হাজির হয়ে জামিন আবেদন করলে বিচারক তাদের জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরণ করেন। কারাগারে পাঠানোর সময় শত শত নেতাকর্মীরা আদালত প্রাঙ্গণে ভিড় করেন এবং তাদের মুক্তির দাবিতে বিক্ষোভ করেন।
কারাগারে যাওয়া আসামিরা হল, জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আমিনুল ইসলাম বাবুল, জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল আহদ তুষার, জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মহিবুর রহমান শাওন ও চুনারুঘাট উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মারুফ আহমেদ।
আসামিদের আইনজীবি এডভোকেট আফজল হোসেন জানান, আসামিরা সকলেই উচ্চ আদালত থেকে জামিন গ্রহন করেছিলেন। জামিনের মেয়াদ শেষ হওয়ায় গতকাল সোমবার তারা নিম্ন আদালতে হাজির হয়ে স্থায়ী জামিন আবেদন করেছিলেন। কিন্তু আদালত তাদের জামিন না মঞ্জুর করেন।
উল্লেখ্য, গত বছরের ১৬ নভেম্বর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বাতিল করে বিােভ মিছিল করে জেলা যুবদল ও ছাত্রদল। এসময় পুলিশের সাথে ব্যাপক সংঘর্ষ হয়। এঘটনায় পুলিশ বাদী হয়ে শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে বিস্ফোরক মামলা দায়ের করেন। এরপর তারা হাইকোর্ট থেকে আগাম জামিন আনেন।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD