1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 9:55 am

বাহুবলে সমরা তাতী হত্যার ঘটনায় প্রধান আসামী আটক

Reporter
  • Updated Friday, March 22, 2024
  • 145

জুবায়ের আহমেদ, বাহুবল : বাহুবল উপজেলার রশিদপুর চা-বাগানে ভাত খাওয়া নিয়ে কথাকাটাকাটির জেরে পিসা দূলর্ভ চাষার কুড়ালের আঘাতে শ্যালক পুত্র সমরা তাতী (২৮) হত্যা মামলার প্রধান আসামী দুর্লব চাষা (৫৭) কে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার সকালে কামাইছড়া থানা পুলিশ অভিযান চালিয়ে শ্রীমঙ্গল উপজেলার ফুলছড়া চা বাগানের কোয়ার্টার থেকে তাকে গ্রেফতার করে।
গত ১৬ মার্চ শনিবার রাত সাড়ে ১১টার দিকে ভাত খাওয়া নিয়ে সম্রাটের সাথে তার পিসা দুর্লব চাষার কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তিনি (দুর্লব) উত্তেজিত হয়ে কুড়াল দিয়ে সম্রাটকে আঘাত করেন। তাৎক্ষণিক তাকে উদ্ধার করে হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD