1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 8:59 am

বানিয়াচংয়ে গণহত্যা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা

Reporter
  • Updated Tuesday, March 26, 2024
  • 150

স্টাফ রিপোর্টার : ২৫ মার্চ গণহত্যা দিবস ২০২৪ উদযাপন উপলক্ষে বানিয়াচংয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকাল সাড়ে ১১ ঘটিকায় বানিয়াচং উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বানিয়াচং উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আবুল কাশেম চৌধুরী। বানিয়াচং উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুবুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ সাইফুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আঙ্গুর মিয়া, বানিয়াচং উপজেলা প্রেসক্লাব সভাপতি এস এম খোকন, উপজেলা সমাজসেবা অফিসার সাইফুল ইসলাম, ইউপি চেয়ারম্যান সাদিকুর রহমান, এডভোকেট আসাদুজ্জামান খান, যুবলীগ নেতা আজমল হোসেন স্বেচ্ছাসেবকলীগ সভাপতি আশরাফ সোহেল প্রমুখ।
এছাড়া উপজেলা মৎস্য অফিসার বুরহান উদ্দিন, সহকারী উপজেলা শিক্ষা অফিসার হাসান আল মামুন, বীর মুক্তিযোদ্ধা, ইউএনও অফিসের উপ-প্রশাসনিক অফিসার সুব্রত দেবসহ কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD