1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 8:59 am

বানিয়াচংয়ে গাছ ফেলে ডাকাতি করতে গিয়ে গ্রেফতার ৩

Reporter
  • Updated Thursday, March 28, 2024
  • 156

বানিয়াচং প্রতিনিধি : বানিয়াচংয়ে গভীর রাতে রাস্তায় গাছ ফেলে ডাকাতি করার সময় দেশীয় অস্ত্র সহকারে ৩ ডাকাতকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরন করেছে থানা পুলিশ। ২৬মার্চ (মঙ্গলবার) গভীর রাত ৩টার দিকে হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলা সদরের ৪নং দক্ষিণ পশ্চিম ইউনিয়নের ৮নং ওয়ার্ডের শরিফখানী মহল্লার বুরুজ পাড়া এলাকার সড়কে গাছ ফেলে ডাকাতি করার প্রস্তুতিকালীন সময়ে বানিয়াচং থানার এসআই সন্তুশ, এসআই স্বপন সরকারসহ টহলরত একদল পুলিশ এই মুখোশ ধারী ৩ ডাকাতকে দেশীয় অস্ত্র সহকারে গ্রেফতার করেন।
গ্রেফতারকৃত ডাকাতরা হলো, আজমিরীগঞ্জ উপজেলার শিবপাশা ইউনিয়নের পশ্চিম ভাগ গ্রামের আছকির মিয়ার পুত্র মোঃ ইমরান মিয়া (২০), বানিয়াচং উপজেলা সদরের ৩নং দক্ষিণ পূর্ব ইউনিয়নের জাতুকর্ন পাড়া (মাইজের মহল্লার) মঞ্জুর আলীর পুত্র মোঃ ফারুক মিয়া (৪৮) ও বানিয়াচং উপজেলা সদরের ৪নং দক্ষিণ পশ্চিম ইউনিয়নের পাঠানটুলা মহল্লার আরজু মিয়ার পুত্র মোঃ নাজিনুর মিয়া (২২)।
বানিয়াচং থানার ওসি মোহাম্মদ দেলোয়ার হোসাইন বরেন, তাদের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতি মামলা দিয়ে হবিগঞ্জ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরন করা হয়।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD