1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 11:22 am

মাধবপুরে অবৈধভাবে বালু ও মাটি উত্তোলন করায় দুজনের জরিমানা

Reporter
  • Updated Friday, March 29, 2024
  • 134

মাধবপুর প্রতিনিধি : মাধবপুরে অবৈধভাবে মাটি ও বালু উত্তোলনের অভিযোগে দুই ব্যক্তিকে অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (২৭ মার্চ) সকালে উপজেলার ১নং ধর্মঘর ইউনিয়নের সোয়াবই গ্রামে ও ২নং চৌমুহনী ইউনিয়নের হরিণখোলা গ্রামে অভিযান চালিয়ে অবৈধভাবে বালু ও মাটি উত্তোলনের দায়ে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ অনুযায়ী ধর্মঘর ইউনিয়নের সোয়াবই গ্রামের জহিরুল ইসলাম এর পুত্র নজরুল ইসলাম ও চৌমুহনী ইউনিয়নের হরিণখোলা গ্রামের কামাল উদ্দিন এর পুত্র ফরাস উদ্দিনকে ২০ হাজার করে মোট ৪০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD