1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 11:22 am

মাধবপুরে অস্ত্র ও মালামালসহ দুই ছিনতাইকারী আটক

Reporter
  • Updated Monday, April 8, 2024
  • 152

মাধবপুর প্রতিনিধি : মাধবপুরে ছিনতাই কাজে ব্যবহৃত ছুরি ও লুন্ঠিত মালামাল উদ্ধারসহ দুই ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ।
জানা যায়, হবিগঞ্জ জেলা পুলিশ সুপার আক্তার হোসেন বিপিএম-সেবা নির্দেশনায় জেলাব্যাপী চলমান বিশেষ অভিযান পরিচালনা করে মাধবপুর থানাধীন ৯নং নোয়াপাড়া ইউপির রতনপুর সাকিনস্থ ডাক্তার বাড়ি গেইট রাস্তা উপর হতে শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে স্থানীয় লোকজনের সহযোগিতায় অভিযান চালিয়ে নোয়াপাড়া ইউনিয়নের শাহপুর গ্রামের মো. বাছির মিয়ার ছেলে মো. হৃদয় মিয়া (২৩) ও একই উপজেলার ছাতিয়াইন ইউনিয়নের এক্তিয়ারপুর গ্রামের মৃত সফিক মিয়ার ছেলে মো. উজ্জ্বল মিয়াকে (২০) আটক করেন। এসময় তাদের কাছ থেকে একটি সুইচ গিয়ার (চাকু), লুণ্ঠিত নগদ ১ হাজার ৫শ টাকা জব্দ করা হয়।
এ বিষয়ে মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. রকিবুল ইসলাম খাঁন জানান, আটককৃতদের বিরুদ্ধে ৪/৫ ধারা আইন শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ দ্রুত বিচার আইন ২০১৯ এর মামলা (নং ১১) রুজু করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। তিনি আরও বলেন, পলাতক ০২ জন আসামীর বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD