1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 11:45 am

কিশোরগঞ্জে ১৮ কেজি গাঁজাসহ মাধবপুরের মাদক কারবারি গ্রেপ্তার

Reporter
  • Updated Monday, April 8, 2024
  • 141

স্টাফ রিপোর্টার : কিশোরগঞ্জের ইটনায় ১৮ কেজি গাঁজাসহ খোকন মিয়া (২৬) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মো. খোকন মিয়া (২৬), মাধবপুর উপজেলার লোহাইদ (মোল্লাবাড়ি) আবু তাহের মিয়ার ছেলে। শনিবার (৬ এপ্রিল) দুপুরে হাওর বেষ্টিত ইটনা উপজেলার মৃগা ইউনিয়নের লাইমপাশা গ্রামের অটোরিকশা স্ট্যান্ডে গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে খোকন মিয়াকে গ্রেপ্তার করে পুলিশ।
এ সময় তার নিকট থেকে ১৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে, ইটনা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে শনিবার বিকেলে আসামিকে আদালতে পাঠানো হয়। ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির রব্বানী, ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD