1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 11:19 am

চুনারুঘাটে খড়ের নিছে মিললো গাঁজা :: গ্রেপ্তার ১

Reporter
  • Updated Tuesday, April 9, 2024
  • 192

চুনারুঘাট প্রতিনিধি : চুনারুঘাট উপজেলার ২নং আহম্মদাবাদ ইউনিয়নের অন্তর্গত ছয়শ্রী গ্রামে অভিযান চালিয়ে আমজাদ খান (৪০) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আমজাদ ওই এলাকার মৃত নমির হোসেনের পুত্র।
পুলিশ জানায় রবিবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি ভারত সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজার চালান পাচার করা হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে থানার উপপরিদর্শক এসআই লিটন রায়ের নেতৃত্বে এএসআই সুবীর চন্দ্র দেব সহ একদল পুলিশ ওই এলাকায় অভিযান চালায়। এসময় আমজাদ হোসেনের বসত বাড়ির সামনে খড়ের নিছে লুকায়িত তার দেখানো মতে ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
পরে তার বিরুদ্ধে চুনারুঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে এসআই লিটন রায় বাদী হয়ে মামলা দায়ের করেন। এ তথ্য নিশ্চিত করে চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ ওসি হিল্লোল রায় জানান, আটক মাদক কারবারি আমজাদের বিরুদ্ধে মামলা রুজু হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত আছে বলেও ওসি হিল্লোল রায় জানান।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD