1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 8:47 am

বাহুবলে পুলিশের কর্তব্য কাজে বাধা ও হামলা :: আহত ২ :: গ্রেফতার ৩

Reporter
  • Updated Tuesday, April 9, 2024
  • 167

ছাদিকুর রহমান, বাহুবল : বাহুবলে ছিনতাই হওয়া সিএনজি অটোরিকশা ও মোবাইল উদ্ধার করতে গিযে পুলিশের উপর হামলা ও এস আই আশিষ তালুকদার এবং কনষ্টেবল পারভেজ আলম সহ ২ পুলিশকে মারধরের খবর পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে গতকাল সোমবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার কাজিহাটা গ্রামে।
জানা যায়, গত রবিবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার রামপুর আখড়ায় সিএনজি অটোরিকশা চালক সাবাজ মিয়াকে দুর্বৃত্তরা হাত ও পা বেঁধে মারপিট করে সিএনজি অটোরিকশা ও মোবাইল নিয়ে পালিয়ে যায়। এ ঘটনাটি বাহুবল মডেল থানা পুলিশকে অবগত করা হলে এসব আই আশিষ তালুকদারের নেতৃত্বে একদল পুলিশ তথ্যসুত্রে উপজেলার কাজিহাটা গ্রামের মৃত্যু আমান উল্লাহর পুত্র মানিক মিয়ার বাড়িতে পুলিশ পৌঁছামাত্র মানিক পুলিশের উপর হামলা চালায়। এতে ওই দুই পুলিশ আহত হন। আহত অবস্থায় বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেওয়া হয়েছে। এ ঘটনায় মানিকের মাই নীল বানু ও তার ভাই এমরানকে পুলিশ আটক করেছে। এছাড়া ঘটনার সঙ্গে জড়িত হরিতলা গ্রামের মৃত্যু আজিজুর রহমানের পুত্র জিয়াউর রহমানকে জনতা আটক করে পুলিশে দিয়েছে।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD