1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 11:02 am

মাধবপুরে পানিডে ডুবে অজ্ঞাত বেকারি শ্রমিকের মৃত্যু :: রহস্য

Reporter
  • Updated Thursday, July 4, 2024
  • 139

শেখ জাহান রনি, মাধবপুর : মাধবপুরে অজ্ঞাত (১৫) এক বেকারি শ্রমিকের পুকুরের পানি ডুবে রহস্য জনক মৃত্যুর ঘটনা ঘটেছে। বুধবার (৩ জুলাই ) সন্ধ্যা ৭পার দিকে মাধবপুর উপজেলা নোয়াপাড়া এলাকার এ ঘটনা ঘটে।
বেকারির মালিক জাকির হোসেন বলেন, গত ২-৩ দিন আগে আমার বেকারিতে ছেলেটি আসে আমাকে বলে বাড়ি ঢাকায় আমাকে কাজ দেন। আমি কাজ করব পরে আমি আমার বেকারিতে কাজ করতে দেই। বুধবার বিকেল বেলায় ছেলেটি গোসল করতে পাশ্ববর্তী একটি পুকুরে গেলে কিছুক্ষণ পর জানা যায় ছেলেটি পুকুরের পানিতে পড়ে মারা গিয়েছে। পরে কয়েক ছেলেটি কে উদ্ধার করে আল-শেফা ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘেষণা করেন।
শ্রমিকের পরিচয় বিষয়ে জানতে চাইলে বেকারি মালিক বলেন, ছেলেটি কে আমি দয়া করেছিলাম কিন্তু হঠাৎ যে এমন ঘটনা ঘটবে আমার চিন্তার বাহিরে।
এ বিষয়ে মাধবপুর থানার ওসি (তদন্ত) আতিকুর রহমান সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে লাশ পুলিশের হেফাজতে নেয় এবং ময়নাতদন্তের রিপোর্ট এর পর মৃত্যুর রহস্য কারণ জানা যাবে।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD