1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 8:25 am

চুনারুঘাটে তালাক গ্রহণ না করায় স্ত্রীকে পিটিয়ে আহত করেছে স্বামী

Reporter
  • Updated Sunday, July 14, 2024
  • 174
Exif_JPEG_420

স্টাফ রিপোর্টার : চুনারুঘাট উপজেলার বড়কুটা গ্রামে পরকিয়ায় আসক্ত হয়ে স্ত্রীকে তালাক দিতে না পেরে শাহেনা খাতুন (৫০) নামের এক গৃহবধূকে পিটিয়ে আহত করেছে স্বামী ও শ^শুরবাড়ীর লোকজন। গুরুতর অবস্থায় তাকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনা নিয়ে উত্তেজনা বিরাজ করছে।
জানা যায়, ওই গ্রামের মৃত ইনছান উল্লার পুত্র আব্দুল আজিজের সাথে ৩০ বছর পূর্বে শাহেনার বিয়ে হয়। সম্প্রতি পরকিয়ায় আসক্ত আব্দুল আজিজ শাহেনাকে তালাক দেওয়ার জন্য মরিয়া হয়ে উঠে। তাকে সহযোগিতা করে একই গ্রামের আব্দুল কাদিরের পুত্র খলিল, জালাল মিয়া ও কটু বেগম। এ নিয়ে তাদের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। এরই জের ধরে গত শুক্রবার রাত ১১টার দিকে আব্দুল আজিজ, খলিল, জালাল ও কটু বেগম শাহেনা খাতুনকে তালাক দিয়ে যায়। এ সময় শাহেনা অনীহা প্রকাশ করলে আজিজ ও তার লোকজন তার উপর হামলা চালিয়ে আহত করে। শাহেনার শোর চিৎকারে আশপাশের লোকজন এসে তাকে উদ্ধার করে চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD