1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 10:46 am

মাধবপুরে ১শ পিস ইয়াবাসহ মাদক কারবারি হামিদ আটক

Reporter
  • Updated Sunday, October 6, 2024
  • 112

স্টাফ রিপোর্টার : মাধবপুর উপজেলার মালঞ্চপুর এলাকা থেকে ১শ পিস ইয়াবা ট্যাবলেটসহ আব্দুল হামিদ (৪৫) নামে এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। গতকাল শুক্রবার রাতে কাশিমনগর পুলিশ ফাঁড়ির এএসআই গোলাম কিবরিয়া এর নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে উপজেলার চৌমুহনী ইউনিয়নের সাতপাড়া গ্রামের ফরিদ মিয়ার ছেলে আব্দুল হামিদ (৪৫) কে ইয়াবাসহ আটক করা হয়।
আটকের সত্যতা নিশ্চিত করে কাশিমনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস.আই সোহেল রানা জানান, ইয়াবা ট্যাবলেটসহ উল্লেখিত ব্যক্তিকে আটক করা হয়। আটককৃতের বিরোদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD