1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 8:19 am

বাহুবলে কবরস্থান নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলার নিহত ১

Reporter
  • Updated Wednesday, October 9, 2024
  • 277

স্টাফ রিপোর্টার : বাহুবলে কবরস্থান নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় তাজুল ইসলাম (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। বুধবার (৯ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের দৌলতপুর গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, বাহুবল উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের দৌলতপুর গ্রামে শষ্যনালী নদীর দক্ষিণ পাড়ের একটি কবরস্থানকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে সোনাহর আলী ও সফর আলীর গ্রুপের মাঝে বিরোধ চলে আসছে। সম্প্রতি শান্তি শৃংখলার স্বার্থে গ্রামের মুরুব্বীগণ বিরোধীয় কবরস্থানে উভয় পক্ষকে গরু-ছাগল ছড়ানো থেকে বিরত থাকতে বলেন। অনুরোধ উপেক্ষা করে বুধবার সকালে সোনাহর আলী গ্রুপের লোকজন বিরোধীয় কবরস্থানে ছাগল ছড়াতে যায়। এর প্রতিবাদ করেন সফর আলীর গ্রুপের সদস্য নিহত তাজুল ইসলাম। এ নিয়ে তর্ক-বিতর্কের এক পর্যায়ে সোনাহার আলী গ্রুপের লোকজনের হামলায় তাজুল ইসলাম (৪৫) গুরুতর আহত হন। আহতাবস্থায় বাহুবল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে অবস্থান নেয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি।
বাহুবল থানার অফিসার ইনচার্জ জাহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের লাশ ময়না তদন্তেরর জন্য হবিগঞ্জ মর্গে প্রেরণ করা হয়েছে। খুনের সাথে জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD