1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 8:25 am

জাঁকজমকপূর্ণভাবে ৩য় বারের মতো নর্থইষ্ট বাংলাদেশী অ্যাওয়ার্ড অনুষ্টিত

Reporter
  • Updated Friday, October 11, 2024
  • 160

স্টাফ রিপোর্টার : অনাড়ম্ভর অনুষ্ঠানমলার মধ্য দিয়ে জাঁকজমকপূর্ণভাবে এবং বিপুল সংখ্যক দর্শকের উপস্থিতিতে ৩য় বারের মত নর্থইষ্ট বাংলাদেশী অ্যাওয়ার্ড অনুষ্টিত হয়েছে।
গত ৭ অক্টোবর সোমবার সন্ধায় অনুষ্ঠানটির সূচনাপর্বে ব্রিটেনের বিভিন্নপ্রান্ত থেকে অতিথিগণ অনুষ্ঠানটি উপভোগ করতে জড়ো হতে থাকেন। এসময় কমিউনিটি ব্যক্তিত্ব এবং শিক্ষানুরাগী জাবেদ হোসাইন ও রাজীব চৌধুরী ‘নিবা’ ডাইরেক্টদের ফুলেল শুভেচ্ছা জানান।
হেনা আহমদ এবং অ্যাওয়ার্ড উইনিং বিবিসি নর্থ প্রেজেন্টার জেফ ব্রাউন এর যৌথ প্রানবন্ত সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য পেশ করেন ‘নিবা’ এর অন্যতম ডাইরেক্টর মোহাম্মদ আফছারুজ্জাম পারভেজ। বক্তব্যে তিনি সবাইকে অনুষ্ঠানে যোগদানের জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন।
অনুষ্ঠানটিতে অন্যন্যদের মধ্য উপস্তিত ছিলেন লর্ড লেফটেনেন্ট টাইন এন্ড উয়ার লুসি উইনস্কেল ওবিই, গেইটসহেড বরা ডেপুটি মেয়র কাউন্সিলর ফ্রেডা গেদ্দেস, সান্ডারলেন্ড মেয়র কাউন্সিলর আলিসন চিসনাল, সাউথ টাইনসাইড মেয়র কাউন্সিলর ফে কুনিংহান, নর্থ টাইনসাইড চেয়ারম্যন কাউন্সিলর স্টিব কক, এম.এস.পি ফয়সাল চৌধুরী এমবিই, লেফটেনেন্ট কর্নেল আন্ডি ব্লাক। নিবা ডাইরেক্টর শাহ এমাদ আলী, নিবা ডাইরেক্টর এম এ ওয়াহিদ খানসহ বিভিন্ন পর্যায়ের সামাজিক ও কমিউনিটি ব্যাক্তিবর্গ।
পরিশেষে সবাইকে ধন্যবাদ এবং আগামী বছরের অনুষ্ঠানের তারিখ জানিয়ে সমাপনী বক্তব্য পেশ করেন ‘নিবা’ এর অন্যতম ডাইরেক্টর মুশফিক চৌধুরী রাব্বী।
উল্লেখ্য, ‘নিবা’ এর পক্ষ থেকে প্রতিবারের মত এবারও বিভিন্ন সামাজিক, ক্রীড়া, স্বেচ্ছাসেবী ৩৪ সংগঠন ও ব্যাক্তিদেরক অ্যাওয়ার্ড তুলে দেয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD