কামরুল হাসান সুজন, লাখাই : “আগামী প্রজন্মকে সক্ষম করি, দূর্যোগ সহনীয় ভবিষ্যৎ গড়ি” এ প্রতিপাদ্যকে সামনে রেখে লাখাইয়ে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস-২০২৪ উদযাপন করা হয়েছে। গতকাল রবিবার (১৩ অক্টোবর) দুপুর ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিদা সুলতানার সভাপতিত্বে ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রকিবুল ইসলাম রকিব এর সঞ্চালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনায় অংশ নেন আনসার ও ভিডিপি কর্মকর্তা আব্দুল মোতালেব, পজীব কর্মকর্তা একেএম আব্দুস শাহেদ, কালাউক উচ্চবিদ্যালয়ে শিক্ষক বশীর আহমেদ, লাখাই প্রেসক্লাব সভাপতি এডভোকেট আলী নোয়াজ, সাধারণ সম্পাদক মোঃ বাহার উদ্দিন, লাখাই উপজেলা প্রেসক্লাব সভাপতি আবুল কাসেম, শিক্ষার্থী তানজিলা সুলতানা প্রমূখ। সভার শুরুতে পবিত্র কোরআান থেকে তেলওয়াত করেন লাখাই প্রেসক্লাব এর সিনিয়র সহসভাপতি এমএ ওয়াহেদ।
সভায় বক্তাগন বলেন, আমাদের এ দেশ দূর্যোগ প্রবন অঞ্চলের অংশ হওয়ার আমরা সবসময়ই কমবেশি দূর্যোগ এর মোকাবিলা করে বসবাস করে আসছি। প্রাকৃতিক দূর্যোগ মোকাবেলায় জনসচেতনতার বিকল্প নেই। ঝড় জলোচ্ছ্বাস, খরা, বন্যা,বজ্রপাত, ভূমিকম্প মোকাবিলায় আমাদের পূর্ব সর্তকতা ও এর ক্ষতি কমিয়ে আনতে প্রয়োজন এ বিষয়ে সম্যক ধারনা ও কার্যকর পদক্ষেপ গ্রহণ। এছাড়া মনুষ্য সৃষ্ট দূর্যোগ থেকে রক্ষায় সকলের নিজ নিজ অবস্থান থেকে ঐক্য বদ্ধ প্রয়াস চালাতে হবে। আগামী প্রজন্মের জন্য বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে সকলের একযোগে কাজ করতে হবে। জলবায়ুর পরিবর্তন ও এর ক্ষতিকর প্রভাব থেকে বাঁচতে জলবায়ুর ন্যায্যতা নিশ্চিত করতে কাজ করে যেতে হবে।
Designed by: Sylhet Host BD
Leave a Reply