1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 8:13 am

নবীগঞ্জে নিজ ঘরে মিললো কিশোরী রুম্পার ঝুলন্ত লাশ

Reporter
  • Updated Thursday, October 17, 2024
  • 555

জাবেদ তালুকদার : নবীগঞ্জে নিজ ঘর থেকে রুম্পা পাল (১৬) নামে এক কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে। রুম্পা পাল নবীগঞ্জ পৌর এলাকার ৯নং ওয়ার্ড জয়নগর গ্রামের অনন্ত পালের মেয়ে।
স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, নিহত রুম্পা পাল একটু জেদী প্রকৃতির মেয়ে। খাবার নিয়ে তার মায়ের সাথে অভিমান করে গতকাল বুধবার ১৭ অক্টোবর সন্ধ্যা ৬টার দিকে সে ঘরে প্রবেশ করে গলার সাথে ফাসঁ লাগিয়ে আত্নহত্যা করে। খবর পেয়ে নবীগঞ্জ থানার এসআই সুমন মিয়াসহ একদল পুলিশ লাশের সুরতহাল রিপোর্ট তৈরী করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেন।
এদিকে লাশটি ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় থাকলেও পা মাটিতে লাগানো থাকায় এ নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে। এ বিষয়ে সুষ্ঠু তদন্তের দাবী সচেতন মহলের।
নবীগঞ্জ থানার ওসি মোঃ কামাল হোসেন পিপিএম বলেন, লাশের সুরতহাল রিপোর্ট তৈরী করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় পিতা-মাতার কোন অভিযোগ নেই, থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। বিষয়টি রহস্যজনক মনে হওয়ায় পুলিশ এ নিয়ে কাজ করছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD