1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 10:47 am

মাধবপুরে অপহুত ছাত্রী উদ্ধার :: যুবক গ্রেফতার

Reporter
  • Updated Sunday, October 20, 2024
  • 193

মাধবপুর প্রতিনিধি : মাধবপুর থেকে অপহরনের শিকার ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রী ৯দিন পর হবিগঞ্জ সদর উপজেলার একটি গ্রাম থেকে গতকাল শনিবার ভোর রাতে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে কথিত প্রেমিক একটি ব্যাংকের সিকিউরিটি গার্ড তানভীর মিয়া (২০) কে গ্রেপ্তার করেছে পুলিশ।
মাধবপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুনের তত্বাবধায়নে এস আই মুকুল হোসেন একদল পুলিশসহ হবিগঞ্জ সদর থানার জয়রামপুর গ্রামে তানভীরের বাড়িতে গতকাল শনিবার ভোর রাতে অভিযান পরিচালনা করে অপহনের শিকার ছাত্রীকে উদ্ধার ও তানভীরকে গ্রেপ্তার করে। ভিকটিম কে ডাক্তারি পরিক্ষার জন্য হবিগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে এবং ২২ ধারায় জবানবন্দি গ্রহনের জন্য আদালতে নেয়া হয়েছে। অপর দিকে অপহণের অভিযুক্ত তানভীরকে আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, নেত্রকোনা জেলার বারহাট্রা উপজেলার সুমন চন্দ্র দেব মাধবপুর উপজেলার নোয়াপাড়া বাজারে একটি ব্যাংকে সিকিউরিটি গার্ডে চাকরি করেন। পরিবার নিয়ে একটি ভাড়া বাসায় থাকেন। তার মেয়ে ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রী। স্কুলে আসা যাওয়ার পথে হবিগঞ্জের জয়রামপুরের বাসিন্দা নোয়াপাড়া বাজারে একটি ব্যাংক শাখার সিকিউরিটি গার্ড তানভীর মিয়া নানাভাবে কুপ্রস্তাব দিত। ১১ অক্টোবর রাতে স্কুলছাত্রী কে কৌশলে একটি সিএনজি অটোরিকশা করে তানভীর অপহণ করে নিয়ে যায়। এ ঘটনায় ভিকটিমের বাবা মাধবপুর থানায় একটি অভিযোগ দিলে পুলিশ ভিকটিম কে উদ্ধার ও অপহরণকারীকে গ্রেপ্তার করে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD