1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 10:46 am

মাধবপুরে ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবস পালিত

Reporter
  • Updated Friday, April 4, 2025
  • 248

পিন্টু অধিকারী, মাধবপুর
মাধবপুরে যথাযোগ্য মযার্দায় ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবস পালিত হয়েছে। শুক্রবার সকালে বাংলাদেশ সুপ্রীম কোটের বিচারপতি মোঃ ফয়েজ আহম্মেদ ও দেবাশীষ রায় চৌধুরী তারা ঐতিহাসিক স্মৃতিসৌধ ও ম্যানোজার বাংলোটি পরিদর্শন করেন।
সকাল ১১ টায় তেলিয়াপাড়া স্মৃতিসৌধে জেলা প্রশাসক ড. মোহাম্মদ ফরিদুর রহমানের নেতৃত্বে প্রশাসনের পক্ষ থেকে স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। সাড়ে ১১টায় আনুষ্টানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন জেলা প্রশাসক। এ সময় হবিগঞ্জের পুলিশ সুপার এ.এন.এম সাজেদুর রহমান, উপজেলা নিবার্হী অফিসার ও দায়িত্বপ্রাপ্ত মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মোঃ জাহিদ বিন কাশেম, সহকারি পুলিশ সুপার মাধবপুর-চুনারুঘাট সার্কেল একেএম সামিউল হক, পুলিশ পরিদর্শক( তদন্ত) কবির হোসেন, মুক্তিযোদ্ধা আলাউদ্দিন আহম্মদ, পৌর বিএনপির সভাপতি গোলাপ খাঁন, সাধারন সম্পাদক ও জেলা বিএনপির সদস্য আলাউদ্দিন আল রনি, তেলিয়াপাড়া চা বাগানের ব্যবস্থাপক মোহাম্মদ ইউসুফ খাঁন, মুক্তিযোদ্ধা সন্তান কাউন্সিলের নেতা হারুন অর রশিদ গোলাপ, শাহজাহানপুর ইউ/পি বিএনপির সভাপতি আলফাজ মিয়া, উপজেলা প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি তোফাজ্জল হোসেন চৌধুরী উপস্থিত ছিলেন।
মুক্তিযোদ্ধারা জেলা প্রশাসকের কাছে ঐতিহাসিক এ স্থানটিকে মুক্তিযোদ্ধা যাদুঘর, পর্যটন এলাকায় রুপান্তরের দাবি করলে তিনি তা পর্যায়ক্রমে বাস্তবায়নের আশ্বাস দেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD