
স্টাফ রিপোর্টার : চুনারুঘাট উপজেলার রেমা চা বাগানের কোনাগাঁও বাগানে এ কেমন বর্বরতা। মানুষকে কিছু করতে না পেরে ফলজ বাগান আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে প্রতিপক্ষের লোকজন। শুধু তাই নয়, ফলের বাগান নষ্ট হওয়ায় ওই পরিবারটি উপার্জন করা থেকে বঞ্চিত হয়েছে। এতে এক বছরের খোরাক নষ্ট হয়ে গেছে।
ওই গ্রামের কৃষক বাহার মিয়া তার ৩টি মেয়ে ও একটি ছেলে এবং স্ত্রী নিয়ে মানসিকভাবে ভেঙ্গে পড়েছেন। এমনকি অর্ধাহারেও দিনাতিপাত করছেন। গত শনিবার রাতে এমন ঘটনা ঘটে।
বাহার মিয়ার ধারণা, তার কলেজ পড়ুয়া কন্যাকে ধর্ষণ করেছে একই গ্রামের শাহিন মিয়া। এ ঘটনায় শাহিন মিয়া দীর্ঘদিন ধরে কারাগারে রয়েছে। এ শত্রুতার কারণে একই এলাকার মৃত জয়নাল মিয়ার পুত্র শাহিনের ভাই কাজল মিয়া, মৃত হোসেন মিয়ার পুত্র আমির হোসেন, মৃত আব্দুল হকের পুত্র কাদির মিয়াসহ তাদের দলবল বাহার মিয়ার লেচু, তেজপাতা, আম-জাম, কাঠাল, আপেল বিভিন্ন ফলের বাগানে আগুন দেয়। গত দুই দিনে আগুনে পুড়ে তার বাগান ছাই হয়ে গেছে। এতে তার প্রায় ১০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে।
বিষয়টি তিনি আইন শৃঙ্খলাবাহিনীকে জানিয়েছেন। বর্তমানে তিনি উল্লেখিতদের ভয়ে বাড়ি ছেড়ে পালিয়ে অন্যত্র আশ্রয় নিয়েছেন। এমনকি আগুন লাগানোর আগে ঘরের জিনিসপত্রও লুটপাট করে নিয়ে গেছে প্রতিপক্ষের লোকজন। তিনি প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন।
Designed by: Sylhet Host BD
Leave a Reply