1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 9:49 am

হবিগঞ্জে গাছের ডাল কাটতে গিয়ে প্রাণ হারালেন ২ জন

Reporter
  • Updated Wednesday, April 9, 2025
  • 165

স্টাফ রিপোর্টার : হবিগঞ্জের পৃথক স্থানে গাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ২ জনের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার (৮ এপ্রিল) দুপুরে হবিগঞ্জের মাধবপুর ও চুনারুঘাটে থেকে পুলিশ তাদের মরদেহ উদ্ধার করেছে।
মৃত ব্যক্তিরা হলেন, মাধবপুরে কালিনগর গ্রামের আব্দুর রহমান (৭৫) এবং চুনারুঘাটে পরাঝার গ্রামের আইয়ুব আলীর ছেলে মুক্তার মিয়া (২৬)।
পুলিশ জানায়, মঙ্গলবার সকাল ৭টার দিকে মাধবপুর উপজেলার কালিনগর গ্রামের আব্দুর রহমান বাড়ির পাশের বনাঞ্চলে লাকড়ি সংগ্রহ করতে যান। তিনি গাছে উঠে ডাল কাটছিলেন। এ সময় বৈদ্যুতিক লাইনে স্পর্শ লেগে ঘটনাস্থলেই আব্দুর রহমানের মৃত্যু হয়।
এদিকে সোমবার (৭ এপ্রিল) দিবাগত রাতে চুনারুঘাটে পরাঝার গ্রামের বাড়ির পাশে ঝড়ে ক্ষতিগ্রস্ত গাছের ডাল কাটার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মুক্তার মিয়ার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা মরদেহটি উদ্ধার করেন। পরে মঙ্গলবার দুপুরে মরদেহগুলো ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতাল মর্গে পাঠায়।
চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নূর আলম ও মাধবপুর থানার উপ-পরিদর্শক (এসআই) নাজমুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD