
ছাদিকুর রহমান, বাহুবল : বাহুবল উপজেলায় মিষ্টির প্রলোভনে ছয় বছর বয়সী এক শিশুকে বলাৎকারের অভিযোগ পাওয়া গেছে। গত ১৪ এপ্রিল (সোমবার) উপজেলার ৪ নম্বর সদর ইউনিয়নের বাবনাকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ওই গ্রামের নূর উদ্দিনের ছেলে তাছনিম (৬) সকালে তাদের পালিত ছাগলকে ঘাস খাওয়াতে বাড়ির পাশের পুকুরপাড়ে যায়। সেখান থেকে ফেরার পথে একই গ্রামের ফারুক মিয়ার ছেলে রবিউল ইসলাম (১৫) তাকে মিষ্টির লোভ দেখিয়ে নাজমা আক্তারের বসতঘরের পাশের নির্জন স্থানে নিয়ে যায়। সেখানেই কৌশলে শিশুটির মুখ চেপে ধরে, জোরপূর্বক বলাৎকার করে। শিশুটি চিৎকার করলে অভিযুক্ত রবিউল পালিয়ে যায়। শিশুটির মা ছুটে গিয়ে তাকে রক্তাক্ত অবস্থায় পেয়ে স্থানীয়দের সহায়তায় হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যান।
শিশুটির মা জানান, “আমার ছোট্ট ছেলেটার সঙ্গে পশুর মতো আচরণ করা হয়েছে। আমি এই ঘটনার দৃষ্টান্তমূলক বিচার চাই।”
বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাহিদুল ইসলাম বলেন, “ঘটনার খবর পাওয়ার পরপরই পুলিশ পাঠানো হয়েছে। ইতোমধ্যে একটি অভিযোগ গ্রহণ করা হয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
এ ঘটনায় এলাকায় চরম ক্ষোভ ও উদ্বেগ বিরাজ করছে।
Designed by: Sylhet Host BD
Leave a Reply