1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 9:49 am

চুনারুঘাট সাব-রেজিস্ট্রি অফিসে দুদকের অভিযান

Reporter
  • Updated Thursday, April 17, 2025
  • 99

এস.এম সুলতান খান, চুনারুঘাট : চুনারুঘাটে হবিগঞ্জের দুর্নীতি দমন কমিশন (দুদক) অভিযান পরিচালনা করছে।
গতকাল বুধবার (১৬ এপ্রিল) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত ৬ঘন্টা ব্যাপী সাব-রেজিস্ট্রারের কার্যালয়ে অভিযান পরিচালনা করেন দুদক সমন্বিত জেলা কার্যালয় সহকারী পরিচালক মো. সাইফুর রহমানের নেতৃত্বে একটি দল।
অভিযানকালে নানা অনিয়ম পরিলক্ষিত হওয়ায় কিছু রেকর্ডপত্র জব্দ করা হয়।
দুদক কর্মকর্তারা জানিয়েছেন, জব্দ করা নথিপত্র পর্যালোচনার পর তদন্ত প্রতিবেদন কমিশনের কাছে দাখিল করা হবে। অভিযান শেষে দুদক টিম সাংবাদিকদের সঙ্গে সংক্ষিপ্তভাবে কথা বলেন এবং পরে স্থান ত্যাগ করেন।
অভিযান শেষে দুদক দল সাংবাদিকদের সাথে সংক্ষিপ্ত কথা বলে স্থান ত্যাগ করেন।
এ বিষয়ে সন্ধ্যায় উপজেলা সাব-রেজিস্টার খালেদা বেগম বলেন, এ অফিসে আমি নতুন, গত সাপ্তাহে যোগদান করেছি। পূর্বের কর্মকর্তা থাকাকালীন দুদকে একটি অভিযোগ করা হয়েছিল সে বিষয়ে দুদক তদন্তে আসেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD