1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 8:09 am

নবীগঞ্জের কৃতি সন্তান সুনামগঞ্জের জেলা ও দায়রা জজ টিপু আর নেই আজ বেলা আড়াইটায় নিজ গ্রামে জানাযা

Reporter
  • Updated Thursday, November 13, 2014
  • 639

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবেীগঞ্জের কৃতি সন্তান সুনামগঞ্জের জেলা ও দায়রা জজ (নারী ও শিশু নির্যাতন দমন আদালতের বিচারক) ইনাতগঞ্জ ইউনিয়নের ঘোলডুবা গ্রামের বাসিন্দা হারুনুর রশিদ টিপু (৫৮) আর নেই। তিনি গত বুধবার রাত সাড়ে ৯টায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি……………..রাজিউন)। আজ শুক্রবার দুপুর আড়াইটায় ঘোলডুবা খেলার মাঠে মরহুমের নামাজে জানাযা অনুষ্ঠিত হবে বলে তার পারিবারিক সূত্রে জানা গেছে। উল্লেখ্য, ঘোলডুবা গ্রামের বাসিন্দা আলহাজ্ব মরহুম হিরা মিয়ার পুত্র ও নবীগঞ্জ মিনিবাস মারিক সমিতির সভাপতি বজলুর রশিদের বড় ভাই হারুনুর রশিদ টিপু নবীগঞ্জ জে.কে উচ্চ বিদ্যালয় থেকে এস.এস.সি, সিলেট এমসি কলেজ থেকে বিএ, সিলেট আইন কলেজ থেকে এল.এল.বি পাশের পর ১৯৮২-১৯৮৪ সাল পর্যন্ত সিলেট বারে প্রেক্টিস করেন। এরপর লন্ডনে ব্যারিষ্টারী পড়তে যান। লন্ডনে থাকাবস্থায় ১৯৮৫ সালে সেখান থেকে বি.সি.এস পরীক্ষায় অংশ নিয়ে উত্তীর্ণ হয়ে বি.সি.এস ক্যাডার সহকারী জজ হিসেবে প্রথম কর্মস্থল সিলেট জজ কোর্টে যোগদান করেন। মরহুম হারুনুর রশিদ টিপু চাকুরী জীবনে নির্বাচন কমিশন, আইন,বিচার ও সংসদ বিষয় মন্ত্রণালয়ে সিনিয়র সহকারী সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। সর্বশেষ জেলা ও দায়রা জজ (নারী ও শিশু নির্যাতন দমন আদালতের বিচারক) হিসেবে কর্মরত ছিলেন। মরহুমের পারিবারিক সূত্র জানায়, তিনি দীর্ঘদিন ধরে কিডনি জনিত রোগে ভুগছিলেন। সম্প্রতি চিকিৎসার জন্য তিনি যুক্তরাজ্যে যান। গত বুধবার রাতে ঢাকার বাসায় অসুস্থ্যবোধ করলে হাসপাতালে নেয়ার পথে তাঁর মৃত্যু হয়। প্রসঙ্গক্রমে উল্লেখ্য যে, মরহুমের নামাজে জানাযা গতকাল বৃহস্পতিবার বিকাল ৩টায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু স্বজনরা যুক্তরাজ্য থেকে দেশে এসে জানাযায় অংশ নেয়ার কারনে আজ শুক্রবার বেলা আড়াইটায় তাঁর নামাজে জানাযা অনুষ্ঠিত হবে। লাশ সিলেট ওসমানী মেডিকেলের হিমাগারে রাখা হয়েছে। মৃত্যুকালে তিনি মা, স্ত্রী ১ পুত্র, ২ কন্যা, ৫ ভাই, ৫ বোনসহ আত্মিয় স্বজন ও বহু গুনগ্রাহী রেখে গেছেন। তাঁর অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD