1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 9:32 am

১০ বছরের সাজা এড়াতে ১৯ বছর পলাতক

Reporter
  • Updated Tuesday, April 22, 2025
  • 108

চুনারুঘাটে ডাকাতি মামলার আসামী কাজল মিয়া গ্রেফতার

স্টাফ রিপোর্টার : ১০ বছরের সাজা থেকে বাঁচতে ১৯ বছর ছিলেন পালিয়ে। কিন্তু শেষ রক্ষা হলো না। ধরা পড়তে হলো পুলিশের হাতে।
জানা যায়, চুনারুঘাট পূর্বাঞ্চলের একঢালা গ্রামের কনা মিয়ার ছেলে কাজল মিয়ার বিরুদ্ধে ২০০৬ সালে সিলেট বিয়ানীবাজার থানায় একটি ডাকাতি মামলা হয়। কিন্তু মামলার পর থেকে কাজল আত্মগোপন চলে যান। ওই মামলায় কাজলের বিরুদ্ধে ২০২১ সালে কাজলকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড ও দশ হাজার টাকা অর্থদণ্ড দেয় সিলেট যুগ্ম জেলা ও দায়রা জজ আদালত।
মামলার পর থেকে ১৯ বছর ধরে পালিয়ে বেড়াচ্ছিলেন কাজল। রোববার (২০ এপ্রিল) দিবাগত রাতে চুনারুঘাট থানা পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেন। সোমবার বিকেলে আদালতের মাধ্যমে কাজলকে কারাগারে পাঠানো হয়।
তার গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করে চুনারুঘাট থানার ওসি নুর আলম জানান, গ্রেপ্তার কাজল সিলেট বিয়ানীবাজার থানার ডাকাতি মামলার আসামি। ওই মামলায় আদালত কাজলকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড ও দশ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছিল আদালত। কিন্তু মামলার পর থেকে কাজল আত্মগোপন চলে যান। অবশেষে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD