1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 10:15 am

হবিগঞ্জে বিপুল পরিমাণ ভারতীয় ফুচকা ও কাভার্ড ভ্যান আটক

Reporter
  • Updated Tuesday, April 22, 2025
  • 187

শেখ জাহান রনি, মাধবপুর : মাধবপুর উপজেলায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর একটি বিশেষ টহলদল একটি সফল চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করেছে। অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় ফুচকা ও একটি কাভার্ড ভ্যান আটক করা হয়েছে, যার আনুমানিক সিজার মূল্য প্রায় ৪৯ লাখ ৬৬ হাজার ৮শ টাকা।
বিজিবি জানায়, মাধবপুর উপজেলার জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় সকাল ৯টার দিকে একটি সন্দেহভাজন কাভার্ড ভ্যানকে থামার সংকেত দিলে চালক দ্রুত পালিয়ে যায়। পরে পরিত্যক্ত অবস্থায় কাভার্ড ভ্যান ও তার ভেতর থাকা অবৈধ ভারতীয় ফুচকা জব্দ করা হয়।
হবিগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজিল জানান, “সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বদা কঠোর অবস্থানে রয়েছে। ৫৫ বিজিবির আওতাধীন ১৬টি বিওপি নিয়মিতভাবে টহল ও অভিযান পরিচালনা করে যাচ্ছে।”
তিনি আরও বলেন, “বিজিবি শুধু সীমান্ত পাহারাই নয়, চোরাচালান প্রতিরোধে জনগণের সঙ্গে সমন্বিতভাবে কাজ করছে। সাধারণ মানুষের সহযোগিতা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেউ যদি চোরাচালান বা অন্য কোনো অবৈধ কার্যকলাপ সম্পর্কে তথ্য জানে, অনুগ্রহ করে দ্রুত বিজিবিকে জানাতে আহ্বান জানাচ্ছি।”
আটককৃত মালামাল ও কাভার্ড ভ্যান আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য হবিগঞ্জ কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD