1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 9:32 am

ঢাকা-সিলেট মহাসড়কের শায়েস্তাগঞ্জে শ্যামলী বাসের ধাক্কায় পথচারী নিহত

Reporter
  • Updated Wednesday, April 23, 2025
  • 174

শায়েস্তাগঞ্জ প্রতিনিধি : ঢাকা-সিলেট মহাসড়কের শায়েস্তাগঞ্জে শ্যামলী পরিবহনের বাসের ধাক্কায় এক পথচারীর মৃত্যু হয়েছে। খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। তবে নিহত পথচারীর পরিচয় শনাক্ত করা যায় নি। তার বয়স ৫০ হবে বলে জানিয়েছে পুলিশ।
গতকাল মঙ্গলবার (২২ এপ্রিল) দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের স্কয়ার কোম্পানির কাছে এই দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেন শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার এসআই নজরুল ইসলাম জানান, শ্যামলী পরিবহন নামে একটি বাসের ধাক্কায় অজ্ঞাত এক পথচারীর ঘটনাস্থলেই মৃত্যু হয়। পথচারীকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায় বাসটি। নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। তার পরিচয় শনাক্তে আমরা কাজ করছি। একই সাথে পিবিআইকে খবর দেওয়া হয়েছে। পিবিআই ফিঙ্গারপ্রিন্ট নেওয়ার পর মরদেহ জেলা সদর আধুনিক হাসপাতাল মর্গে প্রেরণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD