1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 10:33 am

মহাসড়কের শাহপুরে ডাকাত দলের হানা :: দুজন আহত

Reporter
  • Updated Wednesday, April 23, 2025
  • 150

জুয়েল চৌধুরী : ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুর উপজেলার শাহপুর ম্যাটাডোর কোম্পানীর সামনে ইসলামি সংগীত শিল্পী শেখ এনামুল হকের প্রাইভেটকার দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে।
যাত্রীদের অভিযোগ, ওই এলাকায় প্রায়ই ডাকাতি হলেও আইন শৃঙ্খলা বাহিনী তেমন কোনো ব্যবস্থা নিচ্ছে না। এ ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ডাকাতদের হামলায় সঙ্গীত শিল্পী ও তার চালক আহত হয়েছেন। তাদের সর্বস্ব লুট করে নিয়েছে ডাকাতদল।
জানা যায়, মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার চিতলিয়া গ্রামের শেখ সাদত হোসেনের পুত্র ইসলামি সঙ্গীত শিল্পী শেখ এনামুল হক ও তার গাড়ি চালক আজমল হোসেন ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা টি আলী কলেজে অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে গত সোমবার রাতে ওই সড়কের কোম্পানীর সামনে পৌঁছামাত্র ১০-১২ জনের ডাকাত দল রাস্তা ব্যরিকেড দিয়ে গাড়ি আটকে লুটপাট চালায়। এ সময় ডাকাতদের হামলায় তারা দুজন গুরুতর আহত হন। লোকজন তাদের উদ্ধার করে সদর হাসপাতালে চিকিৎসা করানো হয়। এ বিষয়ে মাধবপুর থানায় অভিযোগ করা হয়েছে।
যাত্রীদের অভিযোগ, ওই সড়কে ছিনতাই-ডাকাতির শিকার হয়ে থানায় গেলে জিডি আর অভিযোগ দিতে বলা হয়। কিন্তু কাউকে গ্রেফতার বা জিনিস উদ্ধার হয় না।
ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, অভিযোগ পেয়েছি। আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD