1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 10:33 am

মাধবপুরে গাভী পালনে দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ কর্মশালা

Reporter
  • Updated Wednesday, April 23, 2025
  • 108

শেখ জাহান রনি, মাধবপুর : মাধবপুরে গাভী পালনে দক্ষতা উন্নয়নে রিফ্রেশার্স প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করা হয়েছে।
গতকাল মঙ্গলবার (২২ এপ্রিল) সকালে উপজেলা সমবায় কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে দুই দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়।
এসময় উপজেলা সমবায় কর্মকর্তা মো: ইসমাইল তালুকদার রাহি’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: জাহিদ বিন কাশেম।
এতে বক্তব্য রাখেন মাধবপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি আলাউদ্দিন আল রনি, মাধবপুর উপজেলা প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি তোফাজ্জল হোসেন চৌধুরী প্রমুখ।
উল্লেখ্য, প্রশিক্ষণ কোর্সে ৮নং বুল্লা, ২নং চৌমুহনী ও ১নং ধর্মঘর ইউনিয়ন দুগ্ধ সমবায় সমিতি লিমিটেড এর ৫০ জন সদস্য অংশগ্রহণ করেন। প্রথম দিনে প্রশিক্ষক ছিলেন প্রকল্প পরিচালক ও যুগ্ম নিবন্ধক সমবায় অধিদপ্তর ঢাকা তোফায়েল আহম্মদ, উপজেলা কৃষি কর্মকর্তা সজীব সরকার, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মিঠুন সরকার।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD