1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 10:03 am

মাধবপুরে ৪০ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

Reporter
  • Updated Friday, April 25, 2025
  • 153

শেখ জাহান রনি, মাধবপুর : মাধবপুরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৪০ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গতকাল বৃহস্পতিবার (২৪ এপ্রিল) সন্ধ্যা ৬টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের বেলঘর নামক স্থানে এই অভিযান পরিচালিত হয়।
আটককৃত মাদক কারবারির নাম মোঃ নাজমুল হোসেন (২৬)। তিনি নাটোর জেলার সদর উপজেলার তেবাড়িয়া গ্রামের মোঃ ওমর আলীর ছেলে। তার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে বিভিন্ন জেলায় গাঁজাসহ বিভিন্ন মাদকদ্রব্য পরিবহনের অভিযোগ ছিল বলে জানিয়েছে পুলিশ।
অভিযান পরিচালনা করেন মাধবপুর থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মোঃ আতিকুর রহমান। তিনি জানান, গোপন সূত্রে খবর পেয়ে একটি মিনি কাভার্ড ভ্যানে তল্লাশি চালানো হয়। এ সময় গাড়িটির গোপন চেম্বারে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৪০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। সঙ্গে সঙ্গেই নাজমুলকে আটক করা হয়।
এ বিষয়ে মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, “মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে গোপন তথ্যের ভিত্তিতে এই অভিযান চালানো হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি নিজেকে পেশাদার মাদক কারবারি হিসেবে স্বীকার করেছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।”
তিনি আরও বলেন, মাদক নির্মূলে মাধবপুর থানা পুলিশ সদা সচেষ্ট এবং মাদকচক্রের বিরুদ্ধে এমন অভিযান চলমান থাকবে।
এদিকে, হবিগঞ্জ জেলা পুলিশ সুপার এএনএম সাজেদুর রহমান বলেন, “হবিগঞ্জকে মাদকমুক্ত রাখতে জেলা পুলিশের প্রতিটি সদস্য নিরলসভাবে কাজ করছে। শুধু আইনশৃঙ্খলা বাহিনীর একার পক্ষে এই সামাজিক ব্যাধি মোকাবেলা সম্ভব নয়। এজন্য সমাজের সর্বস্তরের মানুষকে সচেতন ও সোচ্চার হতে হবে। মাদকের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করা হবে।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD