1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 10:03 am

মাধবপুরে কুন্ডমেলায় প্রতিপক্ষের হামলায় নিহত ১

Reporter
  • Updated Monday, April 28, 2025
  • 111

শেখ জাহান রনি, মাধবপুর : মাধবপুরে কুন্ড মেলায় প্রতিপক্ষের হামলায় হোসেন আলী (৩৮) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত মাধবপুর উপজেলার চৌমুহনী ইউনিয়নের তিনগাঁও গ্রামের আতর আলীর ছেলে।
গতকাল রোববার বিকেল ৪ টার দিকে উপজেলার চৌমুহনী ইউনিয়নের বিশ্নপুর গ্রামে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, পূর্ব বিরোধের জেরে বিশ্নপুর গ্রামে কুন্ড মেলায় ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার জালালপুর গ্রামের জহির মিয়ার সাথে বিশ্নপুর গ্রামের রজব আলীর তর্কবিতর্ক হয়। একপর্যায়ে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় ছুরিকাঘাতে হোসেন আলী আহত হয়।
স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ডা. তারেক উজ জামান তাকে মৃত ঘোষণা করেন। তিনি জানান, হাসপাতালে আনার আগেই হোসেন আলীর মৃত্যু হয়েছে।
মাধবপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন সত্যতা নিশ্চিত করে জানান, হত্যা আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রকৃয়াধীন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD