1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 9:10 am

হবিগঞ্জে জোরেশোরে চলছে বোরো কর্তন :: ৩৩ ভাগ শেষ

Reporter
  • Updated Monday, April 28, 2025
  • 230

জাবেদ তালুকদার : হবিগঞ্জ জেলায় চলতি বোরো মৌসুমে আবাদ করা ধানের ৩৩ শতাংশ ইতোমধ্যেই কাটা শেষ হয়েছে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানিয়েছে, জুনের প্রথম সপ্তাহের মধ্যেই সম্পূর্ণ ধান কাটা শেষ হবে বলে তারা আশা করছেন।
কৃষি বিভাগের তথ্য মতে, এ বছর জেলায় মোট ১ লাখ ২৩ হাজার ৮৮৪ হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছে। এর মধ্যে হাইব্রিড জাতের চাষ হয়েছে ৫০ হাজার ৮৮৫ হেক্টর, উফশী জাতের ৭২ হাজার ৮০১ হেক্টর এবং স্থানীয় জাতের ধান চাষ হয়েছে ৫০ হেক্টর জমিতে।
উৎপাদন সম্ভাবনা হিসাব করলে দেখা যাচ্ছে, হাইব্রিড জাত থেকে হেক্টর প্রতি ৪ দশমিক ৬৮ টন, উফশী জাত থেকে ৬ দশমিক ৯৩ টন এবং স্থানীয় জাত থেকে ১ দশমিক ৯ টন চাল উৎপাদনের সম্ভাবনা রয়েছে। সব মিলিয়ে এবার হবিগঞ্জ জেলায় প্রায় ৫ লাখ ২৬ হাজার ৩৪৯ টন চাল উৎপাদন হতে পারে, যা ধানে রূপান্তরিত হলে দাঁড়াবে প্রায় ৭ লাখ ৮৬ হাজার ৫১৮ টন।
শনিবার সকাল পর্যন্ত জেলার ৪০ হাজার ৬৪৫ হেক্টর জমির ধান কাটা হয়েছে, যা মোট আবাদের ৩৩ শতাংশ। ইতোমধ্যে এসব জমি থেকে ১ লাখ ৭৪ হাজার ৭৭৩ টন ধান ঘরে তোলা হয়েছে।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোঃ আক্তারুজ্জামান জানান, এবার লক্ষ্যমাত্রার চেয়ে বেশি জমিতে বোরো আবাদ হয়েছে। স্থানীয় ৩০ হাজার শ্রমিকের পাশাপাশি বাইরের জেলা থেকেও প্রায় ১০ হাজার শ্রমিক আনা হয়েছে ধান কাটার কাজে। এছাড়া ৪৫৮টি সচল কম্বাইন্ড হারভেস্টার এবং ১৪২টি রিপার মেশিন ব্যবহার করা হচ্ছে দ্রুত ধান কাটার জন্য। তিনি আরও বলেন, ৭০ থেকে ৮০ শতাংশ ধান পাকলেই কেটে ফেলার জন্য কৃষকদের পরামর্শ দেয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD