1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 10:28 am

চুনারুঘাটে সিনজেনটা এস ১২০৫ ধানের বাম্পার ফলন

Reporter
  • Updated Tuesday, April 29, 2025
  • 390

চুনারুঘাট প্রতিনিধি : চুনারুঘাট উপজেলায় চলতি বোরো মৌসুমে সিনজেনটা এস-১২০৫ জাতের ধানের প্রদর্শনীতে আশাতীত বাম্পার ফলন হয়েছে। উপজেলার নয়ানী গ্রামের কৃষক স্বপন মিয়া তার জমিতে এই জাতের ধান চাষ করে দারুণ সাফল্য পেয়েছেন।
কৃষক স্বপন মিয়া জানান, চলতি মৌসুমে কোনো প্রাকৃতিক দুর্যোগ না থাকায় তার এক বিঘা জমিতে প্রায় ৩৪ মন ধান উৎপাদন হয়েছে। তিনি আরও বলেন, এই জাতের ধান চাষ করলে প্রতি শতক জমি থেকে এক মন বা তারও বেশি ধান উৎপাদন সম্ভব, যা দেশের চালের চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
গতকাল বিকেলে নয়ানী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সিনজেনটা বাংলাদেশ লিমিটেডের আয়োজনে ফসল কর্তন ও মাঠ দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কৃষক হাজী মো. সৈয়দ উল্লা। এতে উপস্থিত ছিলেন চুনারুঘাট উপজেলার সিনজেনটা লিমিটেডের সেলস প্রমোশন অফিসার শাখাওয়াত হোসেন, মার্কেট ডেভেলপার শামছুল ইসলাম, হবিগঞ্জ ইউনিটের এরিয়া সেলস ম্যানেজার মো. মাসুদ হোসেন মুন্সী এবং সিনজেনটার পরিবেশক মেসার্স রাহা এন্টারপ্রাইজের মীর হোসেনসহ এলাকার শতাধিক কৃষক-কৃষাণী।
অনুষ্ঠানে ফসল কর্তন কার্যক্রম শেষে নতুন জাতের ধানের সাফল্য তুলে ধরা হয় এবং কৃষকদের মধ্যে উন্নত কৃষি প্রযুক্তি ছড়িয়ে দেওয়ার আহ্বান জানানো হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD