1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 9:27 am

ছাত্রসেনা নেতা রইস উদ্দিন হত্যার প্রতিবাদে চুনারুঘাটে বিক্ষোভ

Reporter
  • Updated Wednesday, April 30, 2025
  • 221

চুনারুঘাট প্রতিনিধি : বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা সাবেক ঢাকা মহানগর দক্ষিণ এর সভাপতি ও কেন্দ্রীয় সদস্য মাওলানা রইস উদ্দিন এর হত্যাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসেবে গতকাল ২৯ এপ্রিল মঙ্গলবার বাদ আছর চুনারুঘাট মধ্যে বাজারে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা উপজেলা শাখা।
উপজেলা ছাত্রসেনা সভাপতি হাফেজ নোমান আহমদ এর সভাপতিত্বে ও যুবসেনা চুনারুঘাট উপজেলা সভাপতি আজিজ ইকবাল এর পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন ইসলামি ফ্রন্ট কেন্দ্রীয় যুগ্ম সাংগঠনিক সচিব অধ্যাপক মাওলানা শহিদুল ইসলাম।
বক্তব্য রাখেন উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামাতের সভাপতি আলহাজ্ব আব্দুল জাহির মেম্বার, মাওলানা এ কে আফছার আহমদ তালুকদার, মাওলানা শেখ মোশাহিদ আলী, ইসলামিক ফ্রন্ট জেলা সভাপতি মাওলানা মুফতি এম এ মোমিন, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট উপজেলা সভাপতি মাওলানা মোঃ ইয়াকুত মিয়া, সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম তালুকদার দুলাল, সাংবাদিক এস এম সুলতান খান মেম্বার, সাংগঠনিক সম্পাদক মোঃ মুক্তার হোসেন, যুবসেনা কেন্দ্রীয় যুগ্ম সাংগঠনিক সম্পাদক কাউছার আহমদ রুবেল, মোঃ কুতুবউদ্দিন আখঞ্জী, মোঃ লেয়াকত আলী সর্দারসহ বিভিন্ন ইউনিয়ন এর নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, মাওলানা রইস উদ্দিন একজন সহজ সরল ভালো মানুষ ছিলেন তিনি বিগত দিনে বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা কেন্দ্রীয় ও মহানগরের দায়িত্বপ্রাপ্ত ছিলেন দীর্ঘদিনের দায়িত্বে তিনি কোন অবহেলা করেননি সততা ও নিষ্ঠার সাথে তিনি দায়িত্ব পালন করেছেন। তার হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা সময়ের দাবি, যে পুলিশ সদস্য মাওলানা রইস উদ্দিনকে পানি পান করার প্রলোভন দেখিয়ে আবার পানি কেড়ে নিয়েছে তাকেও গ্রেপ্তার করার দাবি জানান।
নেতৃবৃন্দ আরও বলেন ২৪ ঘন্টার সময় দেওয়া হয়েছে দ্রুত অপরাধীদের গ্রেফতার করে বিচার নিশ্চিত করুন অন্যথায় কঠোর আন্দোলন ঘোষণা করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD