1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 10:15 am

মাধবপুরে মরিচের বস্তায় মিললো গাঁজা :: গ্রেপ্তার ২

Reporter
  • Updated Wednesday, April 30, 2025
  • 260

মাধবপুর প্রতিনিধি : মাধবপুরে মরিচের বস্তার ভেতর লুকানো অবস্থায় ৬ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ। এসময় দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
গতকাল মঙ্গলবার (২৯ এপ্রিল) বিকেলে মাধবপুর থানার তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির একটি দল উপজেলার নোয়াহাটি এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালায়। তল্লাশির সময় মরিচের বস্তায় বিশেষ কায়দায় রাখা ৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
এ ঘটনায় ধনকুড়া গ্রামের ফারুক মিয়ার ছেলে খলিল মিয়া ও বনগাঁও গ্রামের মসকুদ আলীর ছেলে ইলিয়াস মিয়াকে আটক করা হয়। অভিযান পরিচালনা করেন তেলিয়াপাড়া ফাঁড়ির এসআই জয় পাল ও এএসআই শহীদুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, “মাদক নির্মূলে মাধবপুর থানা পুলিশ নিরলসভাবে কাজ করছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD