1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 10:15 am

মাধবপুরে চোর সন্দেহে তিন যুবককে পুলিশে দিল জনতা

Reporter
  • Updated Thursday, May 1, 2025
  • 147

মাধবপুর প্রতিনিধি : মাধবপুর উপজেলায় গরু চোর সন্দেহে তিন যুবককে আটক করে পুলিশে দিয়েছে এলাকাবাসী।
আটকরা হলেন- মাধবপুর উপজেলার আলীনগর গ্রামের আব্দুল হামিদের ছেলে আল আমিন, বরুড়া গ্রামের ইউনুস মিয়ার ছেলে পারভেজ মিয়া ও একই গ্রামের শামসু মিয়ার ছেলে শাকিল মিয়া।
গতকাল বুধবার দুপুরে উপজেলার সুলতানপুর গ্রামবাসী তাদের আটক করে গাছের সঙ্গে বেঁধে রাখলে কাশিনগর পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তাদের গ্রেপ্তার দেখায়।
স্থানীয়রা জানান, মাধবপুর উপজেলার ধর্মঘর ও চৌমুহনী ইউনিয়নে গত এক সপ্তাহে ৮টি গরু চুরি হয়েছে। পরে বুধবার সকালে জঙ্গলে বাঁধা অবস্থায় দুটি গরু উদ্ধার করা হয়। এরপরই আল আমিন, পারভেজ মিয়া ও শাকিল মিয়াকে আটক করে গাছের সঙ্গে বেঁধে রাখা হয়।
এ ব্যাপারে কাশিমনগর পুলিশ ফাঁড়ির পরিদর্শক গোলাম মোস্তফা বলেন, এলাকাবাসী গরু চোর সন্দেহে তিনজনকে আটক করে বেঁধে রাখে। তবে তারা গরু চুরির সঙ্গে জড়িত কিনা পুলিশ এখনও নিশ্চিত হয়নি। মারধরের শিকার হবে এজন্য তিনজনকে উদ্ধার করে দণ্ডবিধির ১৫১ ধারায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD