1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 7:54 am

জাতীয় পার্টির যুগ্ম সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করায় কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি মুরাদ আহমদের কৃতজ্ঞতা

Reporter
  • Updated Thursday, May 1, 2025
  • 336

প্রেস বিজ্ঞপ্তি : জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্বপ্রাপ্ত হওয়ায় কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন সাংবাদিক মুরাদ আহমদ।
তিনি জাতীয় পার্টির চেয়ারম্যান পল্লীমাতা বেগম রওশন এরশাদ, মহাসচিব কাজী মামুনুর রশীদ, প্রেসিডিয়াম সদস্য এ.কে.এম. মনিরুজ্জামান টিটু, সাংগঠনিক সম্পাদক এডভোকেট মোঃ আবু সালেহ আহমদ চৌধুরীসহ সংশ্লিষ্ট কেন্দ্রীয় নেতাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
উল্লেখ্য, ২০২৫ সালের ২২ এপ্রিল জাতীয় পার্টির মহাসচিব কাজী মোঃ মামুনুর রশীদের স্বাক্ষরিত এক পত্রে সাংবাদিক মুরাদ আহমদকে কেন্দ্রীয় যুগ্ম সাংগঠনিক সম্পাদক পদে দায়িত্ব প্রদান করা হয়।
ছাত্রজীবন থেকেই জাতীয় পার্টির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত মুরাদ আহমদ ৯০’র দশকে দলীয় প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসাইন মুহাম্মদ এরশাদের কারাবন্দিত্বকালীন সময়ে মুক্তির দাবিতে রাজপথে অগ্রণী ভূমিকা পালন করেন। দলের দুঃসময়েও তিনি নানাভাবে সাংগঠনিক কার্যক্রমে সক্রিয় ছিলেন।
তিনি নবীগঞ্জ উপজেলা জাতীয় ছাত্র সমাজের প্রতিষ্ঠাতা সভাপতি, জাতীয় যুব সংহতির নবীগঞ্জ উপজেলা সভাপতি, নবীগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, পৌর জাতীয় পার্টির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ জেলা পর্যায়ে নানা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি হবিগঞ্জ জেলা জাতীয় পার্টির সদস্য সচিব এবং কেন্দ্রীয় কমিটির সদস্য হিসেবে দলীয় কার্যক্রমে সক্রিয় ভূমিকা রেখে চলেছেন।
রাজনীতির পাশাপাশি সাংবাদিক হিসেবেও মুরাদ আহমদ সুপরিচিত। বর্তমানে তিনি দৈনিক ‘বিজয়ের প্রতিধ্বনি’ পত্রিকার নির্বাহী সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি নবীগঞ্জ উপজেলা দলিল লিখক সমিতির সদস্য এবং সরকার অনুমোদিত লাইসেন্সপ্রাপ্ত দলিল লেখক।
সাংবাদিক মুরাদ আহমদ হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের উত্তর দৌলতপুর গ্রামের এক শিক্ষিত ও সম্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মরহুম মুহাম্মদ ইমতিয়াজ মাস্টারের সন্তান।
তার বড় ভাই মুরশেদ আহমদ নবীগঞ্জ উপজেলা দলিল লিখক সমিতির সভাপতি ও আউশকান্দি বাজার ব্যবসায়ী সমিতির সভাপতির দায়িত্ব পালন করেছেন এবং উপজেলা বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত।
এছাড়া মুরাদ আহমদ প্রয়াত অধ্যাপক হাবিবুর রহমান (সাবেক উপাচার্য, সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়) এবং বাউসা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আনোয়ারুর রহমান আনোয়ারের ভাগ্নে।
নবনির্বাচিত যুগ্ম সাংগঠনিক সম্পাদক মুরাদ আহমদ তার উপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনে দলীয় নেতাকর্মীদের সার্বিক সহযোগিতা কামনা করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD