
জুয়েল চৌধুরী : শহরের বিভিন্ন এলাকায় বিদ্যুতের খুঁটিতে ইন্টারনেট তার সংযোগ দেয়া হচ্ছে। এতে করে প্রায়ই ঘটছে দূর্ঘটনা। ইতোপূর্বে কয়েকবার আগুন লেগে পুড়ে যায় ডিশ ও ইন্টারনেটের তার। অল্পের জন্য রক্ষায় শহরবাসী। গতকাল বুধবার বিকালে শহরের বেবিষ্ট্যান্ড এলাকায় আল আমিন বেকারের পাশে থাকা বিদ্যুতের খুঁটিতে শর্ট সার্কিট থেকে ইন্টারনেটের তারে আগুন ধরে যায়। মুহুর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা জ¦লে উঠলে খবর পেয়ে সদর থানার ওসি সাহাবুদ্দিন শাহীন ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে অল্পের জন্য ভয়াবহ দূর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে।
Designed by: Sylhet Host BD
Leave a Reply