1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 8:29 am

লাখাইয়ে সাপের কামড়ে শিশুর মৃত্যু

Reporter
  • Updated Thursday, May 1, 2025
  • 206

কামরুল হাসান সুজন, লাখাই : হবিগঞ্জের লাখাই উপজেলায় বিষধর সাপের কামড়ে চাঁদনী (২) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত চাঁদনী লাখাই উপজেলার ৩ নম্বর মুড়িয়াউক ইউনিয়নের তেঘরিয়া গ্রামের রাসেল মিয়ার মেয়ে। বৃহস্পতিবার (১ মে) সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় শিশুটি নিজ ঘরে খেলছিল এবং তার মা গুলবাহা ঘুমাচ্ছিলেন। হঠাৎ চাঁদনী চিৎকার দিলে মা জেগে উঠে জানতে চান কী হয়েছে। তখন চাঁদনী বলে, “কি যেন পায়ে কামড় দিছে।” দেখা যায়, তার পা থেকে রক্ত বের হচ্ছে। তবে বিষয়টি গুরুত্ব না দিয়ে মা তাকে ভাত খাইয়ে ঘুম পাড়িয়ে বাইরে চলে যান।
কিছুক্ষণ পর শিশুটি প্রচণ্ড যন্ত্রণায় কাঁদতে শুরু করলে স্থানীয়রা তাকে উদ্ধার করে লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশুটির অবস্থা আশঙ্কাজনক দেখে হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে রেফার করেন। পরে সেখানে চিকিৎসকরা জানান, বিষধর সাপের কামড়েই শিশুটির মৃত্যু হয়েছে।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD