1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 12:31 pm

হবিগঞ্জে ভারতীয় শাড়ি ও মদের চালান জব্দ

Reporter
  • Updated Sunday, May 4, 2025
  • 208

স্টাফ রিপোর্টার : হবিগঞ্জে প্রায় সোয়া চার লাখ টাকার ভারতীয় শাড়ি ও মাদকের চোরাচালান আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বিজিবি জানায়, বিভিন্ন সীমান্ত ফাঁড়ির জোয়ানরা জেলার চুনারুঘাটে গত ২৪ ঘণ্টা অভিযানে পৃথক দুটি অভিযান চালিয়ে এসব আসামিবিহীন শাড়ি ও মাদক আটক করেন। এর মধ্যে রয়েছে, ৭১টি ভারতীয় শাড়ি, ৩০ বোতল মদ ও ৫ কেজি গাঁজা। এই মাদক ও শাড়ির মূল্য চার লাখ ১৭ হাজার ৫শ টাকা।
গতকাল শনিবার দুপুরে ৫৫ বিজিবি, হবিগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক মো. তানজিলুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, এসব শাড়ি ও মাদক বিভিন্ন সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করছে চোরাকারবারিরা। গোপন সংবাদের ভিত্তিতে সীমান্তের দুর্গম এলাকায় অভিযান চালিয়ে এগুলো জব্দ করে থানায় আলাদা দুটি মামলা দায়ের করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD