
লাখাই প্রতিনিধি : লাখাইয়ে হত্যা মামলার আসামীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলো- মোজাহিদ মিয়া (৩২), ডাকাত জালাল মিয়া (৪৩) এবং স্বপন মিয়া (২৪)।
মঙ্গলবার রাতে লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ বন্দে আলীর দিকনির্দেশনায় পুলিশ একটি অভিযান চালায়। পুলিশের উপপরিদর্শক প্রনয় কুমার সরকার সঙ্গীয় পুলিশ ফোর্সসহ খুনের মামলার আসামী মোজাহিদ মিয়াকে গ্রেপ্তার করেন। অপর একটি অভিযানে, উপপরিদর্শক বিপুল চন্দ্র দেবনাথ, এ.এস.আই. জামাল ও ফিরোজের নেতৃত্বে পুলিশ বাহিনী স্বজনগ্রামে অভিযান চালিয়ে গরু চুরি মামলার পলাতক আসামী ডাকাত জালাল মিয়া এবং চোর স্বপন মিয়াকে গ্রেপ্তার করে।
লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ বন্দে আলী আসামী গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তার হওয়া কুখ্যাত ডাকাত জালাল মিয়া বিভিন্ন ডাকাতি ও চুরি সহ ১০টিরও অধিক মামলায় অভিযুক্ত। তিন আসামীকেই বুধবার হবিগঞ্জ জেলা সদরে সংশ্লিষ্ট আদালতে প্রেরণ করা হয়েছে।
Designed by: Sylhet Host BD
Leave a Reply