1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 11:59 am

লোডশেডিংয়ে জনদূর্ভোগ চরমে

Reporter
  • Updated Saturday, May 17, 2025
  • 123

স্টাফ রিপোর্টার : হবিগঞ্জ শহরের ৪, ৬ ও ৯নং ওয়ার্ডে ঘন ঘন লোডশেডিং শুরু হয়েছে। এর কারণ হলো এসব এলাকায় অর্ধশতাধিক অবৈধ টমটম গ্যারেজ রয়েছে। দিন ও রাতে এসব গ্যারেজে শত শত টমটম চার্জ দেয়া হয়। যার ফলে ঘন ঘন লোডশেডিং করা হচ্ছে।
অভিযোগ আছে, বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কিছু অসাধু কর্মচারীদের মাসোহারা দিয়ে খুটি থেকে অবৈধভাবে সংযোগ দিয়ে এসব গ্যারেজে টমটম চার্জ দেয়া হয়। এতে একদিকে সরকার প্রতিমাসে লাখ লাখ টাকার রাজস্ব হারাচ্ছে অন্যদিকে গ্রাহকরা চরম ভোগান্তিতে পড়ছেন। বিদ্যুত না থাকার কারণে শিক্ষার্থীসহ গ্রাহকদের চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে। এমনকি তাদের পড়াশোনা এবং বাসা বাড়ির দৈনন্দিন কাজে ব্যাঘাত ঘটছে।
এ বিষয়ে ব্যবস্থা নেয়ার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন ভুক্তভোগী গ্রাহকরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD