1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 11:09 am

রোটার‌্যাক্ট ক্লাব অব হবিগঞ্জ খোয়াইয়ের নতুন প্রেসিডেন্ট তানভীর সিদ্দিকী তোয়াহা

Reporter
  • Updated Monday, May 19, 2025
  • 92

রোটার‌্যাক্ট ক্লাব অব হবিগঞ্জ খোয়াইয়ের বোর্ড মিটিং গত ১৬ মে ২০২৫ তারিখে সুশৃঙ্খলভাবে অনুষ্ঠিত হয়। ক্লাবের গঠনতন্ত্র অনুযায়ী উক্ত সভায় সর্বসম্মতিক্রমে ২০২৫-২৬ রোটা বর্ষের জন্য নতুন প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন তানভীর সিদ্দিকী তোয়াহা।
তানভীর সিদ্দিকী তোয়াহা তাঁর নিষ্ঠা, কর্মদক্ষতা ও নেতৃত্বগুণে ২০২৪-২৫ রোটা বর্ষে ক্লাবের সেক্রেটারি হিসেবে সফলভাবে দায়িত্ব পালন করেছেন এবং ক্লাব সদস্যদের প্রশংসা কুড়িয়েছেন। তাঁর প্রতি আস্থা রেখে বোর্ড সভায় উপস্থিত সদস্যবৃন্দ সর্বসম্মতভাবে তাঁকে ক্লাবের প্রেসিডেন্ট নির্বাচিত করেন।
নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় ক্লাবের সদস্যরা তাঁকে আন্তরিক অভিনন্দন জানান এবং তাঁর নেতৃত্বে ক্লাব আরও সফল ও সমৃদ্ধ হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD