1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 10:15 am

মাধবপুর থেকে রোকিয়া হত্যা মামলার আসামী গ্রেফতার

Reporter
  • Updated Tuesday, May 20, 2025
  • 172

স্টাফ রিপোর্টার : ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার ধরমন্ডল এলাকায় ঘটে যাওয়া আলোচিত রোকিয়া বেগম হত্যা মামলার আরও একজন আসামিকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৯।
গতকাল সোমবার (১৯ মে) র‌্যাব-৯ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গত ১৮ মে (রবিবার) দুপুর আনুমানিক ২টা ৪০ মিনিটে র‌্যাব-৯ এর শায়েস্তাগঞ্জ ক্যাম্প (সিপিসি-৩) ও ব্রাহ্মণবাড়িয়া ক্যাম্প (সিপিসি-১) এর যৌথ অভিযানে হবিগঞ্জ জেলার মাধবপুর পৌরসভার ব্রিজের পাশে অভিযান চালিয়ে গিয়াস উদ্দিন (৩৫) নামে একজন আসামিকে গ্রেফতার করা হয়। তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর থানার ধরমন্ডল এলাকার কিমত আলীর ছেলে।
মামলার বিবরণে থেকে জানা যায়, গত ১ এপ্রিল দুপুরে নাসিরনগরের ধরমন্ডল এলাকায় পারিবারিক বিরোধের জেরে বাদীর বাড়িতে প্রথমে ইট-পাটকেল ছোড়াছুড়ির ঘটনা ঘটে। এরপর আসামিরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে বাদী ও তার মা রোকিয়া বেগমের ওপর হামলা চালায়। এসময় মামলার ১নং আসামী ভিকটিম রোকিয়াকে পেটের বাম পাশে আঘাত করলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। গুরুতর আহত অবস্থায় রোকিয়াকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে ৫ এপ্রিল ২০২৫ তারিখ চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
পরবর্তীতে নিহত রোকিয়ার ছেলে বাদী হয়ে নাসিরনগর থানায় হত্যা মামলা (মামলা নং-১২, তারিখ-০৯/০৪/২০২৫) দায়ের করেন। মামলায় ১৪৩/৪৪৭/৩০২/৩৭৯/১১৪/৩৪ ধারা অনুযায়ী একাধিক আসামিকে অভিযুক্ত করা হয়। এ ঘটনার প্রেক্ষিতে আসামীদের আইনের আওতায় আনতে র‌্যাব-৯ এই ঘটনার ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা তৎপরতা জোরদার করে।
এরই ধারাবাহিকতায় ১৮ মে (রবিবার) দুপুর ২টা ৪০ মিনিটের সময় মাধবপুর পৌরসভার ব্রিজের পাশে অভিযান চালিয়ে রোকিয়া হত্যা মামলার অন্যতম আসামি গিয়াস উদ্দিনকে গ্রেফতার করা হয়। পূর্বে মামলার আরও দুই আসামি (স্বামী-স্ত্রী) গ্রেফতার করা হয়েছিল। গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য নাসিরনগর থানায় হস্তান্তর করা হয়েছে।
র‌্যাব জানিয়েছে, এই মামলার বাকি আসামিদের গ্রেফতারে তাদের গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD