1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 10:15 am

মাধবপুরে ৮ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

Reporter
  • Updated Sunday, May 25, 2025
  • 120

মাধবপুর প্রতিনিধি : মাধবপুর উপজেলায় ৮ কেজি গাঁজাসহ নয়ন মন্ডল (৩৫) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (২৪ মে) দুপুরে উপজেলার তেলিয়াপাড়া এলাকার নোয়াহাটিতে পুলিশের একটি চেকপোস্টে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
পুলিশ জানায়, চেকপোস্টে নয়ন মন্ডলের কাঁধে ঝুলানো একটি ব্যাগ তল্লাশি করে ৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়। নয়ন মন্ডল গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার ঠাকুরপাড়া এলাকার প্রদীপ মন্ডলের ছেলে।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, “গ্রেফতার নয়ন মন্ডলের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা রুজুর প্রক্রিয়া চলছে।”
মাদকের বিরুদ্ধে পুলিশের কঠোর অবস্থানের কথা উল্লেখ করে ওসি আরও বলেন, “সাম্প্রতিক সময়ে মাদক উদ্ধার অভিযান আগের যেকোনো সময়ের তুলনায় অনেক বেশি সফল হয়েছে। পুলিশের এই অভিযান চলমান থাকবে এবং মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হবে।”
স্থানীয় প্রশাসন এবং এলাকাবাসী পুলিশের এমন তৎপরতাকে স্বাগত জানিয়েছেন। তারা মাদক নির্মূলে আরও কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD