1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 11:15 am

হবিগঞ্জে ডায়াগনস্টিক সেন্টার সিলগালা ॥ দুটিকে জরিমানা

Reporter
  • Updated Monday, May 26, 2025
  • 109

স্টাফ রিপোর্টার : হবিগঞ্জে ভ্রাম্যমান আদালতের অভিযানে একটি ডায়াগনস্টিক সেন্টারকে সিলগালা করা হয়েছে। গতকাল রোববার (২৩ মে) দুপুরে জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ উল্লাহর নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।
অভিযানে জেলা স্বাস্থ্য বিভাগ এবং হবিগঞ্জ সদর মডেল থানা পুলিশের সদস্যরা সহায়তা করেন। এসময় কাগজপত্র না থাকাসহ নানা অনিয়মের কারণে আরও একটি ডায়াগনস্টিক সেন্টারসহ দুটি প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।
জানা গেছে, শহরের সদর হাসপাতাল রোড এলাকায় অবস্থিত আধুনিক ডায়াগনস্টিক সেন্টার নামে ওই প্রতিষ্ঠানটির বৈধ কোনো কাগজপত্র নেই। কিন্তু তারপরও তারা দীর্ঘদিন যাবৎ ব্যবসা পরিচালনা করে আসছিল। রোববার দুপুরে অভিযানে ভ্রাম্যমান আদালত। এসময় বৈধ কাগজপত্র ও বর্জ্য ব্যবস্থাপনা না থাকাসহ নানা অনিয়মের ডায়াগনস্টিক সেন্টার সিলগালা করে দেয়ার পাশাপাশি ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অপরদিকে, শহরের ইপিআই ভবন সংলগ্ন ন্যাশনাল ডায়াগনস্টিক সেন্টার নামে অপর আরেকটি প্রতিষ্ঠানকে বর্জ্য ব্যবস্থাপনা না থাকাসহ নানা অসঙ্গতি পাওয়ায় ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ বিষয়ে অভিযানে নেতৃত্বদানকারী সহকারি কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ উল্লাহ বলেন, বৈধ কাগজপত্রসহ না থাকাসহ নানা অনিয়মের কারণে একটি প্রতিষ্ঠানকে সিলগালা ও ২০ হাজার টাকা জরিমানা করা হয়। আরও একটি প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD