
জুবায়ের আহমেদ, বাহুবল : “নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সংরক্ষিত রাখি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাহুবলে জমকালো আয়োজনে তিন দিন ব্যাপী ভূমি মেলার শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
গতকাল রবিবার (২৫ মে) দুপুরে উপজেলা ভূমি অফিস চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালি শেষে ফিতা কেটে মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ গিয়াস উদ্দিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুল ইসলাম।
অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, বাহুবল মডেল থানার ভারপাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ আলী আকবর, উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ সামিউন রেজা আসিফ, বাহুবল কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আব্দুর রব শাহীন, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা সিরাজুল ইসলাম এবং ইউনিয়নভিত্তিক ভূমি কর্মকর্তাগণ- মোঃ আব্দুল মালেক (স্নানঘাট), সাহেদ আলী (পুটিজুরী), সুজিত দেব (সাতকাপন), রিপন সিংহ (বাহুবল সদর), নয়ন মনি শীল (লামাতাশী), আয়েশা আক্তার (মিরপুর), ও দীপক কর্মকার (ভাদেশ্বর)।
এছাড়াও উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ, স্থানীয় গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ এবং উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
তিন দিনব্যাপী এই মেলায় সেবা প্রার্থীদের জন্য রয়েছে অনলাইন ভূমি উন্নয়ন কর প্রদান, রেজিস্ট্রেশন সংক্রান্ত কার্যক্রম, ই-নামজারির আবেদন গ্রহণ, অনলাইন ডিসিআর ও খতিয়ান সেবাসহ বিভিন্ন ভূমি বিষয়ক সেবা।
Designed by: Sylhet Host BD
Leave a Reply