1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 8:08 am

আজমিরীগঞ্জে তিন দিনব্যাপী ভূমি মেলার উদ্বোধন

Reporter
  • Updated Monday, May 26, 2025
  • 139

রামকৃষ্ণ তালুকদার, আজমিরীগঞ্জ : ভূমি ব্যবস্থাপনায় স্বচ্ছতা, জবাবদিহিতা ও নাগরিক অংশগ্রহণ নিশ্চিত করতে আজমিরীগঞ্জে শুরু হয়েছে তিন দিনব্যাপী ভূমি মেলা।
গতকাল ২৫ মে রোববার সকালে আজমিরীগঞ্জ উপজেলা পরিষদ প্রাঙ্গণে এ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিবিড় রঞ্জন তালুকদার।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) সুবিদ মন্ডল। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলার পাঁচটি ইউনিয়ন ভূমি অফিসের তহসিলদার, সার্ভেয়ার, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং সাংবাদিকবৃন্দসহ অন্যান্যরা।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও নিবিড় রঞ্জন তালুকদার বলেন, “ভূমি ব্যবস্থাকে জনবান্ধব ও সহজ করতে ভূমি মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী এ মেলার আয়োজন করা হয়েছে। ভূমি সংক্রান্ত সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়াই আমাদের মূল লক্ষ্য। আধুনিক ও ডিজিটাল ভূমি ব্যবস্থাপনার মাধ্যমে আমরা স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে কাজ করছি।”
তিনি আরও বলেন, “এই মেলায় ভূমি উন্নয়ন কর পরিশোধ, ই-নামজারি আবেদন, খতিয়ান সংশোধন, মৌজা ম্যাপ সংগ্রহসহ ভূমি সংক্রান্ত বিভিন্ন সেবা এক ছাদের নিচে প্রদান করা হচ্ছে। সাধারণ মানুষ যেন কোনো ভোগান্তি ছাড়া তাদের সেবা পায়, সেটিই আমাদের অঙ্গীকার।”
উপজেলা ভূমি কার্যালয়সহ প্রতিটি ইউনিয়ন ভূমি অফিসে এ মেলা একযোগে চলবে। মেলায় স্থাপিত সেবা বুথ থেকে সেবাপ্রত্যাশীরা সরাসরি নানা ধরনের ভূমি সংক্রান্ত তথ্য ও সহায়তা নিতে পারবেন বলে জানান আয়োজকরা।
এই ভূমি মেলার মাধ্যমে স্থানীয় জনগণের মধ্যে ভূমি ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতা যেমন বাড়বে, তেমনি ডিজিটাল সেবার কার্যকারিতাও আরও শক্তিশালী হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD