1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 10:52 am

ঈদ উপলক্ষে খতিব, ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানী প্রদান

Reporter
  • Updated Tuesday, June 3, 2025
  • 139

স্টাফ রিপোর্টার : হবিগঞ্জ পৌরসভা ঈদ উল আযহা উপলক্ষে পৌর এলাকার ৮২টি মসজিদের খতিব, ইমাম ও মুয়াজ্জিনদের মাঝে সম্মানী ভাতা বিতরণ করেছে। খতিব ও ইমামরা প্রত্যেকে ৪ হাজার টাকা এবং মুয়াজ্জিনরা ৩ হাজার টাকা করে সম্মানী ভাতা পেয়েছেন।
এ সময় প্রধান অতিথি জেলা প্রশাসক ড. মোঃ ফরিদুর রহমান বলেন, সরকার চামড়া রপ্তানির জন্য লবন ফ্রি দেওয়ার উদ্যোগ নিচ্ছে এবং চামড়া কমপক্ষে এক সপ্তাহ সংরক্ষণ করার ওপর জোর দিচ্ছে। তিনি খতিব, ইমাম ও মুয়াজ্জিনদের প্রতি বলেন, “আপনারা জনগণের কাছে তথ্য পৌছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন কারণ আপনারা মানুষের কথা শোনান। পৌরসভার কাজে আপনাদের সহযোগিতা প্রয়োজন।”
জেলা প্রশাসক আরও বলেন, জন্ম-মৃত্যু নিবন্ধন বিষয়ে সচেতনতা সৃষ্টি করতে খতিব ও ইমামরা কাজ করতে পারেন, যা জনসংখ্যার সঠিক ধারণা ও পরিকল্পনার জন্য গুরুত্বপূর্ণ।
হবিগঞ্জ পৌরসভার প্রশাসক অমিত চক্রবর্ত্তী অনুষ্ঠানে ইমাম-মুয়াজ্জিনদের সামাজিক ও ধর্মীয় দায়িত্বের গুরুত্ব তুলে ধরে বলেন, “আপনাদের প্রতি মানুষের অগাধ সম্মানবোধ রয়েছে। সমাজ গঠনে ও কুসংস্কার মুক্ত করতে আপনারা বিশেষ ভূমিকা রাখেন।”
অনুষ্ঠানে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ নুরুল ইসলাম এবং ইসলামী ফাউন্ডেশনের উপ পরিচালক মুহাম্মদ মুনিরুজ্জামান উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের পরিচালনা করেন পৌর নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাবেদ ইকবাল চৌধুরী।
উল্লেখ্য, গত ঈদে সংবর্ধনার তুলনায় এবার সম্মানী ভাতার পরিমাণ বৃদ্ধি করা হয়েছে। অনুষ্ঠানে এ ব্যাপারে পৌরসভাকে জেলা প্রশাসক ধন্যবাদ জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD